মুখ খুলবেন কেপিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নির্দেশে কুলুপ এঁটে থাকতে হচ্ছে মুখে। কদিন আগেই এটা নিয়ে অস্বস্তির কথা জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। বলেছেন কেভিন পিটারসেনকে বাতিল করে দেওয়ার পেছনে থাকা ধোঁয়াশাগুলো পরিষ্কার করে দেওয়া হবে শিগগিরই। কথা চেপে বসে থাকবেন না পিটারসেনও। ডেইলি মিরর জানিয়েছে, একটি টিভি শোতে নিজের কথা সব খুলে বলবেন পিটারসেন।
জনপ্রিয় ব্রিটিশ টিভি ব্যক্তিত্ব পিয়ার্স মরগানের শো ‘লাইফ স্টোরিস’-এর একটি পর্বে থাকছেন পিটারসেন। মরগান তাঁর ভালো বন্ধুও। আগামী নভেম্বরে আসছে পিটারসেনের আত্মজীবনী। মরগানের টিভি শোর পর্বটিও প্রচারিত হবে সেই সময়ই। শোনা যাচ্ছে, বিস্ফোরক সব কথা বলেছেন পিটারসেন। কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক কুক ও সদ্য সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে। ওয়েবসাইট।