দেশ আলাদা হতে পারে, সংস্কৃতি আলাদা হতে পারে, কিন্তু পৃথিবীর সবখানেই মায়েদের কান্না যেন একই রকম। নির্মম পরিণতির শিকার হওয়া রিভা স্টিনক্যাম্পের মা জুনও যেমন কান্না থামাতে পারছেন না। পঁাচ দিন পেরিয়ে গেলেও এখনো অশ্রুনদীতে প্রবল স্রোত। টাইমস অব সাউথ আফ্রিকাকে বড় নির্মম এক প্রশ্ন করেছেন জুন স্টিনক্যাম্প। বলেছেন, Èকেন তঁার মেয়েকেই এই পরিণতি বরণ করে নিতে হলো? যত স্বপ্ন সে দেখেছিল, কী হবে এখন সেগুলোর?'রিভার মৃতু্যকে Èবীভৎস' উলে্লখ করে জুন বলেছেন, Èকেন আমার ছোট্ট মেয়েটিই? কেন তার সঙ্গেই এমনটা হলো? কেন সে (পিস্টোরিয়াস) এটা করল? ওর কত কিছুই না করার ইচ্ছে ছিল। এখন সবই তো শেষ হয়ে গেল। যেমন শেষ হয়ে গেল ও নিজেই। চোখের পলকেই, একনিঃশ্বাসেই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা নেই হয়ে গেল।'অস্কার পিস্টোরিয়াস কেন এমনটা করেছেন, সেই প্রশ্নের উত্তর এখনো খঁোজা হচ্ছে। তবে তিনি ভুল করে না বুঝে এমনটা করেছেন, এটা অন্তত আপাতত ধোপে টিকছে না। গতকাল জামিনের জন্য আবার আদালতে তোলা হয়েছিল তঁাকে। জামিন নাকচ তো হয়েছেই, পাশাপাশি তঁার বিরুদ্ধে আনা হয়েছে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ। আরও একবার আদালতে কান্নায় ভেঙে পড়েছেন দক্ষিণ আফ্রিকার আলোচিত এই দেৌড়বিদ। পিস্টোরিয়াস কাল তঁার লিখিত জবানবন্দিতেও হত্যার দায় অস্বীকার করেছেন। বলেছেন, ইচ্ছাকৃত নয়, ভুল করে অনাহূত আগন্তুক ভেবে স্টিনক্যাম্পের ওপর চালিয়েছেন গুলি। স্টিনক্যাম্পের পরিবার যদিও বলেছে, পিস্টোরিয়াসের বিরুদ্ধে তাদের ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই। তারা পুরো ঘটনার সত্যতা জানতে চায়। দুই পক্ষই দেশের সেরা আইনজীবীদের এই মামলায় নিয়োগ করেছে। ধারণা করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক কালের অন্যতম আলোচিত এক মামলার লড়াই-ই দেখতে চলেছে সবাই।পিস্টোরিয়াসের সঙ্গে স্টিনক্যাম্পের পরিবারের কেউ দেখা করেনি বলে জানিয়েছেন রিভার চাচাতো ভাই শ্যারন, Èনা, আমরা অস্কারের ব্যাপারে মাথাই ঘামাচ্ছি না। আমাদের পুরো মনোযোগ রিভা, তার জীবন এবং তার সঙ্গে ঘটে যাওয়া এসব ঘটনা নিয়েই। এই পৃথিবীতে ওর কোনো শত্রু ছিল না। ও ছিল অসাধারণ একজন মানুষ।'মানুষ হিসেবে রিভা যেমন দেখতে সুন্দর ছিলেন, তঁার মনও নাকি ছিল তেমনি সদ্যস্নাতের মতো পবিত্র। তা ছাড়া, পুরো পরিবারে মানসিকভাবেও সবচেয়ে শক্তপোক্ত ছিলেন তিনিই। তঁার আপন ভাই অ্যাডাম বলেছেন, Èএখন আমাদের পুরো পরিবার একসঙ্গে হয়েছে। এই শোকার্ত সময়ে আমাদের যে মানুষটা সাহস জোগাতে পারত, পুরো পরিবারকে একসঙ্গে বঁেধে ফেলতে পারত, দুর্ভাগ্যজনকভাবে সে-ই আজ নেই∏আমার বোন রিভা!'এদিকে পিস্টোরিয়াসের সাবেক কোচ অ্যাম্পি লোউ বলেছেন, তঁার সাবেক শিষ্যকে কখনো খুনি মনে হয়নি। পিস্টোরিয়াসের সাবেক শিক্ষক বিল স্করডারও বলছেন, তিনি খুন করতে পারেন, এটা তঁার বিশ্বাস হচ্ছে না। এএফপি, ওয়েবসাইট।