মুখ খুললেই ব্যবস্থা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন অ্যাশেজ সিরিজ নিয়ে গণমাধ্যম বা সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে কোনো ধরনের মন্তব্য করতে পারবেন না ইংল্যান্ডের ক্রিকেটাররা। ক্রিকেটারদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন ইংল্যান্ডের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ‘সিডনি মর্নিং হেরাল্ড’ জানিয়েছে, ইংলিশ ক্রিকেটারদের ওপর এই নিষেধাজ্ঞা আগামী মাস পর্যন্ত বলবত্ থাকবে। এ সময়ের মধ্যে অ্যাশেজ নিয়ে কোনো সাক্ষাত্কার দিলে বা মন্তব্য করলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে।খবরে বলা হয়, অ্যান্ডি ফ্লাওয়ার চান, ক্রিকেটারদের মনোযোগ যেন ঘরের মাঠে চলমান নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ এবং আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ওপর সীমাবদ্ধ থাকে। তাঁর আশঙ্কা, অ্যাশেজ নিয়ে কথা বলতে গিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করে ফেলতে পারেন ক্রিকেটাররা। এসব ভাবনা থেকেই ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ফ্লাওয়ার।অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের অ্যাশেজ শুরু হবে আগামী ১০ জুলাই, ইংল্যান্ডে। প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ নিউজিল্যান্ড সফরে গিয়েই অ্যাশেজ নিয়ে কথা না বলতে ক্রিকেটারদের বারণ করেন ফ্লাওয়ার। নিষেধাজ্ঞা অমান্য করলে যে শাস্তি পেতে হবে, সেটাও জানিয়ে দেন তিনি।