মুখ খুললেন ধোনি-শেবাগ
‘ধোনি গ্রুপ’ আর ‘শেবাগ গ্রুপ’-এ বিভক্ত ভারতীয় দল—ইংল্যান্ডে ২০০৯ চ্যাম্পিয়নস ট্রফির সময়ও শোনা গিয়েছিল এমন গুঞ্জন। বিরক্ত ধোনি নটিংহ্যামে পুরো দলকে নিয়ে সংবাদ সম্মেলনে এসে লিখিত বিবৃতি পড়ে শুনিয়েছিলেন। এবার এমন কিছু করেননি। তবে দুই ‘নেতা’ ধোনি-শেবাগ আলাদাভাবে উড়িয়ে দিয়েছেন ভারতীয় দলে অন্তঃকলহের খবর।রাহুল দ্রাবিড় পরশু বলেছিলেন, দল হারতে থাকলে এমন অনেক কিছুই শোনা যায়। শেবাগেরও একই দাবি, ‘বাধ্যবাধকতার কারণে বেশি কিছু বলতে পারছি না, স্রেফ এটুকু বলছি, এসব খবর একদম ফালতু। দল হারলে এমন অনেক কথাই ওঠে, কিন্তু এসবের কোনো সত্যতা নেই। আমরা একটা দল হিসেবে খেলছি এবং সবাই একতাবদ্ধ।’ ধোনি তো নিজেদের ঐক্য নিয়ে গর্বের কথাই শোনালেন, ‘ভারতীয় দলে আমি কখনোই দ্বন্দ্ব দেখিনি। বরং আমাদের ড্রেসিংরুমের পরিবেশ, একে অপরের সাফল্য উদ্যাপন নিয়ে আমরা ভীষণ গর্বিত।’ ওয়েবসাইট।