মুখ খুললেন মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশার দান যেন উল্টে গিয়েছিল। সামনে সেমিফাইনাল। কোথায় কথার তোপ দাগবেন, উল্টো মুখে কুলুপ এঁটে আছেন হোসে মরিনহো। আর বরুসিয়া ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপের মুখে যেন কথার খই ফুটছে। এবার মুখ খুললেন রিয়াল মাদ্রিদ কোচ, ‘আমি পরিস্থিতি শান্তই রাখতে চাই। ড্রয়ের পর থেকেই ক্লপ প্রতিদিনই কিছু না-কিছু বলছে। আমি কিন্তু একটা শব্দও উচ্চারণ করিনি। শুধু একটা কথাই বলেছি, সেমিফাইনালের সব দলই ভালো, সবার বিপক্ষেই খেলা কঠিন। এটাই যথেষ্ট। খেলাটি নিয়ে আমরা আবার মঙ্গলবার কথা বলব। গত দুই সপ্তাহে আমরা অনেক পরিশ্রম করেছি।’সেমিফাইনালের ড্র নিয়ে টেনশন করার পক্ষে নন মরিনহো। কারণ এখানে কাঙ্ক্ষিত প্রতিপক্ষ বলে কিছু নেই। এর চেয়ে ওই দলটা হলে ভালো হতো—এমন অনুশোচনার সুযোগও নেই। এর চেয়ে তিনি বরং নকআউট পর্বের আগের দুটি রাউন্ডে বেশি টেনশনে ছিলেন বলেই জানালেন, ‘শেষ ষোলো আর কোয়ার্টার ফাইনালেই আমি এর চেয়ে বেশি নার্ভাস ছিলাম। কারণ সেখানে তুলনামূলক সহজ কিংবা কঠিন প্রতিপক্ষ পাওয়ার ব্যাপার থাকে। যখন আমরা ম্যানচেস্টার ইউনাইটেডকে পেলাম, এর চেয়ে সহজ প্রতিপক্ষ পেতে পারতাম। আবার যখন গ্যালাতাসারাইয়ের সঙ্গে খেলা পড়ল, তখন এর চেয়ে কঠিন প্রতিপক্ষও পেতে পারতাম। সর্বশেষ ড্রয়ের সময় আমি বরং অনেক বেশি নির্ভার ছিলাম। একটুও নার্ভাস ছিলাম না। কারণ যেকোনো দলই পড়ুক না কেন আমার কোনো আপত্তি ছিল না। তিন প্রতিপক্ষই দুর্দান্ত।’লিগের লড়াই থেকে এত আগেই ছিটকে পড়াটা তাঁর জন্য অন্য রকম অভিজ্ঞতা বলেও স্বীকার করলেন মরিনহো, ‘আমরা যে লা লিগায় আর লড়াই করছি না এই বাস্তবতা আমার কাছে নতুন। আপনি যদি ১০ লাখ রিয়াল সমর্থকের কাছে জানতে চান তারা কাকে হারাতে চায়—বেতিস না বরুসিয়া; সবাই বরুসিয়ার কথাই বলবে। কিন্তু কোচ হিসেবে আমি চাই দুটি দলকেই হারাতে।’ ওয়েবসাইট। সবই বোঝা গেল। কিন্তু আসল কথা? মরিনহো কি রিয়ালে থাকছেন? দ্ব্যর্থবোধক উত্তরই দিলেন স্পেশাল ওয়ান, ‘আগামী মৌসুমে এখানে থাকব কি না, সেটি বলতে পারছি না। ক্লাব সভাপতি এবং হোসে অ্যাঞ্জেল (ক্লাব মহাপরিচালক) এবং ক্লাবের বাকি সবার সঙ্গেই আমার খুবই ভালো সম্পর্ক। এর অর্থ হলো আমরা ঠান্ডা মাথায় বসে সিদ্ধান্ত নিতে পারব আমার জন্য, মাদ্রিদের জন্য, সভাপতির জন্য কোনটা ভালো হয়। সাধারণত কোচ আর ক্লাবের সঙ্গে ঝামেলা দেখা দেয়। কিন্তু এ ক্ষেত্রে এমন কিছু ঘটেনি।’