মুখ খুললেন মহসিন
দল কোচ আর অধিনায়কই চালান। সেই দলটা কেমন হবে—এ সম্পর্কে মত তাঁরা দিতেই পারেন। কিন্তু কোচ-অধিনায়কের মতামত তো নেয়নি, উল্টো এ নিয়ে অসন্তোষ প্রকাশ করায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে সতর্কবার্তা শুনতে হয়েছে শহীদ আফ্রিদিকে। বোর্ড নাখোশ কোচ ওয়াকার ইউনুসের ওপরও। এরই মধ্যে পাকিস্তানের প্রধান নির্বাচক মহসিন খান দাবি করলেন, দল গঠনের আগে কোচ-অধিনায়কের কথা শুনতে তাঁরা বাধ্য নন।মহসিনের যুক্তি, ‘পিসিবির গঠনতন্ত্রের কোথাও লেখা নেই যে দল নির্বাচনে অধিনায়ক ও কোচের মতামত নিতেই হবে। আমাকে ও আমার নির্বাচক কমিটিকে বলা হয়েছিল দক্ষিণ আফ্রিকা সিরিজের দল বাছাই করতে, আমরা সেটাই করেছি। খুব অল্প সময়ের মধ্যে দল বাছাই করতে বলা হয়েছিল। কারণ, আরব আমিরাতে ভ্রমণ ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করার জন্য খুব দ্রুত ক্রিকেটারদের নাম প্রয়োজন ছিল।’এ যাত্রায় কথা না বললেও মহসিন নাকি কোচ-অধিনায়কের সঙ্গে সলাপরামর্শ করার পক্ষেই, ‘যেকোনো দল নির্বাচনে অধিনায়ক ও কোচের ভূমিকা থাকা উচিত। এ কথা আমি পিসিবির ম্যানেজমেন্টকেও জানিয়েছি।’ ওয়েবসাইট।