প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলার মাঠে ঘোষক একটু-আধটু রসিকতা করতেই পারেন। তবে সেটি মাত্রা ছাড়িয়ে গেলেই মুশকিল। ক্রিস্টিয়ান স্টল ভালোমতোই টের পাচ্ছেন ব্যাপারটা। জার্মান লিগে চলছিল ব্রেমেন-হ্যানোভারের খেলা। ম্যাচের ৪১ মিনিটে গোল করেন হ্যানোভারের জাপানি ডিফেন্ডার হিরোকি সাকাই। উত্তেজনার আতিশয্যে স্টল বলে বসেন, শটটা যেন ফুকুশিমার মতো। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ সেই দুর্ঘটনা জাপানের জন্য ছিল বিশাল আঘাত। সেটি নিয়ে এমন রসিকতা যে বাড়াবাড়ি হয়ে গেছে, সেটা পরে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে চেয়ে নিয়েছেন ক্ষমা। তাঁর দাবি, শটটা কত ভালো ছিল সেটাই বোঝাতে চেয়েছিলেন। ‘ফুকুশিমা’ শব্দটা বেরিয়ে গেছে মুখ ফসকে! এএফপি।