মুখ ফিরিয়ে নেবেন না ওয়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাবিও ক্যাপেলো যুগে ইংল্যান্ড দলে জায়গা হবে না—এটাই যেন নিয়তি মাইকেল ওয়েনের। গত তিন বছর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। এত কিছুর পরও ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার মাইকেল ওয়েন জোর গলায় বলেছেন, দেশের প্রতি কখনোই মুখ ফিরিয়ে নেবেন না তিনি।‘কখনোই মুখ ফিরিয়ে নেব না আমি। দেশের হয়ে খেলার সুযোগের অপেক্ষায় থাকব। যদি দলে কখনো ডাক পাই, পাঁচ মিনিটের মধ্যে উপস্থিত হব’—এক সাক্ষাত্কারে বলেছেন ৩১ বছর বয়সী ওয়েন।ইংল্যান্ডের হয়ে ৮৯টি ম্যাচে অংশ নিয়েছেন ওয়েন। গোল করেছেন ৪০টি। কিন্তু ২০০৮ সালে ক্যাপেলো কোচ হওয়ার পর ক্রমাগত উপেক্ষা করে গেছেন তাঁকে। গত কয়েক বছরের তিক্ত অভিজ্ঞতায় ওয়েন বেশ ভালো করেই বুঝেছেন, ক্যাপেলোর পরিকল্পনায় তিনি নেই।ওয়েন বলেছেন, ‘প্রায় এক দশক ইংল্যান্ডের প্রতিটি দলে ছিলাম আমি। কিন্তু হঠাত্ সব বদলে গেল। ক্যাপেলো প্রথম দল ঘোষণা করলেন, আমি বাইরে থাকলাম। দ্বিতীয় দলেও জায়গা পেলাম না। এভাবে চলতেই থাকল। প্রথম প্রথম খুব কষ্ট হতো। কিন্তু এখন আর হয় না, যেন অভ্যস্ত হয়ে গেছি।’ ওয়েবসাইট।