মুখে কুলুপ লেভানডফস্কির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ফুটবলে ‘হটকেক’ রবার্ট লেভানডফস্কিকে নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চার গোল করা লেভানডফস্কিকে পরের মৌসুমে যে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে থাকছেন, সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা। খবরে প্রকাশ, লেভানডফস্কির পেছনে নাকি টাকার থলে নিয়ে ঘুরছে বায়ার্ন মিউনিখ কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় ও ধনী ক্লাবগুলো। বরুসিয়া ডর্টমুন্ডও রেখে দিতে চায় তাদের এই সোনার ছেলেকে। এজন্য যা খরচ করার করতে রাজি এই ক্লাবটি।তবে লেভানডফস্কি নিজে কিন্তু ‘স্পিকটি নট’। আপাতত মুখ বন্ধ রেখে পরিস্থিতি বোঝাই তার লক্ষ্য। একটি ম্যাচে চার গোল করেই যে পৃথিবী কিনে ফেলেছেন, এমন চিন্তাও ভেতরে ধারণ করেন না তিনি। বরং বর্তমান ক্লাব বরুসিয়াকে চ্যাম্পিয়নস লিগের শিরোপাটা এনে দিতে পারলে তা হবে তার জন্য পরম এক পাওয়া।‘আমি আপাতত রিয়াল মাদ্রিদের বিপক্ষে বরুসিয়ার পরের ম্যাচটি নিয়ে ভাবছি। আর কোনো চিন্তাই এই মুহূর্তে আমার মাথায় নেই। আমি বরুসিয়া ছেড়ে কোথায় যাচ্ছি, না যাচ্ছি, এসব নিয়ে গণমাধ্যমে প্রচুর লেখালেখি হচ্ছে। লেখালেখি করা গণমাধ্যম কর্মীদের কাজ, তারা তাদের কাজটা করে যাক। আমি আমার ভবিষ্যত সম্পর্কে এখনো কিছুই বলতে পারব না।’ লেভানডফস্কির স্পষ্ট মন্তব্য।এই পোলিশ স্ট্রাইকারের বায়ার্নে যাওয়ার বিষয়টি নাকি একপ্রকার ঠিকই হয়ে আছে। এমনকি চুক্তি-টুক্তিও নাকি ইতিমধ্যেই করা হয়ে গেছে। লেভানডফস্কি অবশ্য বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি। নিজের ভবিষ্যৎটা আপাতত অন্ধকারে রেখে বর্তমান নিয়েই ব্যস্ত হতে চান তিনি। ওয়েবসাইট।