প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে দুর্দান্ত। মাঠের বাইরে জ্লাতান ইব্রাহিমোভিচের মুখও চলছে দারুণ। অপ্রয়োজনীয় কথাবার্তা বলে গোল বাধাচ্ছেন প্রায়ই। ২ মার্চ মার্শেইয়ের সঙ্গে ম্যাচের পরই যেমন করে বসেন বেমক্কা এক মন্তব্য। প্রতিপক্ষ মার্শেইয়ের স্ট্রাইকার আন্দ্রে-পিয়ের জিনিয়াক নাকি ম্যাচে কার্যত পিএসজির ডিফেন্ডার হিসেবে ভূমিকা রাখেন! ‘সাধারণত আমরা চার ডিফেন্ডার নিয়ে খেলি। কিন্তু আজ আমরা পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলেছি, আমাদের চার এবং জিনিয়াক’—বলেন ইব্রাহিমোভিচ। জিনিয়াক মৌন থাকলেও পাটকেল ধেয়েই এল। তাঁর হয়ে একহাত নিলেন
রেমন্ড ডমেনেখ। ফ্রান্সের সাবেক কোচ বলছেন, ইব্রাহিমোভিচের উচিত মুখে লাগাম পরে খেলে যাওয়া। ওয়েবসাইট।