প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৮৬, ১৯৯০ এরপর ২০১৪। ২৪ বছর পর আবার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-জার্মানি। বিশ্বকাপ ইতিহাসে ফাইনালে সবচেয়ে বেশি মুখোমুখি হওয়া দল এখন আর্জেন্টিনা ও জার্মানিই। এত দিন ব্রাজিল-ইতালির সঙ্গে রেকর্ডটা ভাগাভাগি করছিল জার্মানি-আর্জেন্টিনা। ১৯৭০ সালে ফাইনালে প্রথম মুখোমুখি হওয়ার পর ১৯৯৪ সালে আবার ফাইনালে দেখা হয়েছিল ইতালি-ব্রাজিলের। ১৩ জুলাই মারাকানায় ফাইনাল খেলে বিশ্বকাপে সবচেয়ে বেশিবার মুখোমুখি হওয়ার রেকর্ডও ছোঁবে আর্জেন্টিনা-জার্মানি। বিশ্বকাপে এটা হবে দুদলের সপ্তম লড়াই। এর আগে সাতটি ম্যাচে মুখোমুখি হয়েছে শুধু ব্রাজিল-সুইডেন।