মুখোমুখি চিলি-অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালেক্সিস সানচেজ
অ্যালেক্সিস সানচেজ
টিম কাহিল
টিম কাহিল

অ্যালেক্সিস সানচেজ
চিলির বিশ্বকাপের অন্যতম স্বপ্নসারথি। রিভার প্লেট, উদিনেসে ঘুরে ঠিকানা করেছেন বার্সেলোনাকে। জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশও দীর্ঘদিন, এর মধ্যে দেশের জার্সি গায়ে ৬৫ ম্যাচে করেছেন ২২ গোল। গত বছর ওয়েম্বলিতে ইংল্যান্ডের সঙ্গে ঐতিহাসিক জয়ের দুটি গোলই ছিল সানচেজের। ভিদান না খেললে অনেক দায়িত্ব তাঁকেই নিতে হবে।
টিম কাহিল
৩২ গোল নিয়ে অস্ট্রেলিয়ার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, দেশটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ই। দীর্ঘদিন খেলেছেন ইংলিশ ক্লাব এভারটনে। এখন খেলছেন এমএলএস দল নিউইয়র্ক রেড বুলসে। বয়স হয়ে গেছে ৩৪, এটাই নিশ্চিতভাবে এই অ্যাটাকিং মিডফিল্ডারের শেষ বিশ্বকাপ। বিদায়বেলায় মনে রাখার মতোই কিছু করতে চাইবেন টিম কাহিল।