প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


ক্যামেরুনে ভিনসেন্ট আবুবকর রীতিমতো নতুন ইতো। তিনিও স্ট্রাইকার। ইতোর সঙ্গে ফ্রেঞ্চ লিগ ওয়ানের দল লরিয়াঁর ২২ বছর বয়সী স্ট্রাইকারের মিল আছে খেলার ধরনেও। ক্লাব ফুটবলে এরই মধ্যে নিজের জাতটা চিনিয়েছেন। এবার সুযোগ জাতীয় দলের হয়ে বিশ্বমঞ্চে আলো ছড়ানোর। আসল ইতোর সঙ্গে জুটি বেঁধে আজ সত্যিই আবুবকর হয়ে উঠতে পারেন মেক্সিকোর আতঙ্ক৷
অরিবে পেরালতা
হাভিয়ের হার্নান্দেজ, জিওভান্নি দস সান্তোসদের মতো বিশ্বব্যাপী তারকাখ্যাতি হয়তো নেই। পুরো ক্যারিয়ারই মেক্সিকোর ঘরোয়া লিগে কাটিয়ে দেওয়া অরিবে পেরালতা দেশের মানুষের কাছে বড় তারকা। ৩০ বছর বয়সে পূরণ হতে যাচ্ছে তাঁর বিশ্বকাপ খেলার স্বপ্ন। আজ ৩০ বছর বয়সী স্ট্রাইকারই হয়ে যেতে পারেন মেক্সিকোর ত্রাণকর্তা।