প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


সার্জিও রামোস
মূলত সেন্ট্রাল ডিফেন্ডার। তবে সমান পারদর্শী রাইটব্যাক হিসেবেও। যেমন পারদর্শী রক্ষণ সামলে আক্রমণে শান দেওয়াতেও। সদ্য শেষ হওয়া মৌসুমে দারুণ ফর্মের কারণেই আজ রামোসের কাছে বাড়তি প্রত্যাশা থাকবে কোচ দেল বস্কের। ফন পার্সি-রোবেনদের আটকানোর দায়িত্বটা তো পালন করবেনই, সেই সঙ্গে সেট পিসের সময় প্রতিপক্ষের দুশ্চিন্তার কারণ হতে পারেন রামোস।
রবিন ফন পার্সি
ডাচ দলে আক্রমণের অন্যতম ভরসা তো বটেই, এবার তিনি অধিনায়কও। হল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, কিন্তু দেশের হয়ে বড় আসরে এখনো মনে রাখার মতো কিছু করতে পারেননি রবিন ফন পার্সি। বিশ্বকাপে এর আগে ১১ ম্যাচ খেলে গোল করেছেন মাত্র দুটি! জ্বলে ওঠার জন্য স্পেনের বিপক্ষে আজ প্রতিশোধের ম্যাচের চেয়ে ভালো মঞ্চ আর কী হতে পারে?