প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বাংলাদেশ সময় ভোরে ৩১তম বারের মতো মুখোমুখি হয়েছেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। উন্মুক্ত যুগে পুরুষ টেনিসে দুই খেলোয়াড়ের সবচেয়ে বেশি মুখোমুখি হওয়ার তালিকা যদি করা যায়, তাতে ফেদেরার-নাদাল দ্বৈরথটা থাকবে চারে। পরস্পরের বিপক্ষে ৩৪ বার খেলে দুই আমেরিকান আন্দ্রে আগাসি ও পিট সাম্প্রাস রয়েছেন তিনে। ৩৫ বারের লড়াই দ্বিতীয় স্থানে রেখেছে বরিস বেকার-স্টিফেন এডবার্গ ও জিমি কনর্স-জন ম্যাকেনরো জুটিকে। সর্বোচ্চ ৩৬ বার মুখোমুখি হওয়ার উদাহরণও তিনটি। ইভান লেন্ডল ৩৬টি করে ম্যাচ খেলেছেন জন ম্যাকেনরো ও জিমি কনর্স দুজনের সঙ্গেই। আরেকবার মুখোমুখি হলেই অবশ্য রেকর্ডটি ভেঙে ফেলবেন এ পর্যন্ত ৩৬ বার মুখোমুখি হওয়া রাফায়েল নাদাল-নোভাক জোকোভিচ।