কালকের প্রথম ওয়ানডে ম্যাচটি ছিল শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার এগিয়ে যাওয়ার লড়াই। এই সিরিজের আগে ৪৭টি ওয়ানডে খেলে ঠিক ২২টি করে জয় নিয়ে সমতায় ছিল দল দুটি। একে অন্যের বিপক্ষে কমপক্ষে তিনটি ম্যাচ খেলা দলগুলোর মধ্যে সমতায় ছিল এই দুই দল। কাল জিতে থাকলে মাত্র দ্বিতীয় দল হিসেবে দক্ষিণ আফ্রিকাকে জয়ের সংখ্যায় পেছনে ফেলেছে শ্রীলঙ্কা। মুখোমুখি লড়াইয়ে প্রোটিয়ারা পিছিয়ে আছে শুধু অস্ট্রেলিয়া থেকে (৩৬ জয়, ৪১ হার)। অবশ্য মুখোমুখি লড়াইয়ের হিসেবে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলতে পারেনি কোনো দলই। এখন খারাপ সময় কাটলেও দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ জয়ের চেয়ে বেশি হেরেছে শুধু অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এ ছাড়া টেস্ট দলগুলোর বিপক্ষে জয়ের চেয়ে বেশি হেরেছে পাকিস্তান (৩ দলের বিপক্ষে), ভারত (৪), ইংল্যান্ড (৫), নিউজিল্যান্ড (৫), শ্রীলঙ্কা (৬), বাংলাদেশ (৮) ও জিম্বাবুয়ে (৯)।