মুখোমুখি ক্রিকেট অস্ট্রেলিয়া ও ব্র্যাকেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ছিলেন নিয়মিত মুখ। কিন্তু পিছু না ছাড়া হাঁটুর চোটের কাছে হার মেনে ক্রিকেটকে বিদায় জানান গত বছরের জানুয়ারিতে। মনে জমিয়ে রাখা ক্ষোভ থেকে এবার ক্রিকেট অস্ট্রেলিয়াকে আদালতে তুলতে যাচ্ছেন নাথান ব্র্যাকেন। অভিযোগ, তাঁর হাঁটুর চোটকে অবহেলা ও ক্যারিয়ারকে ধ্বংস করা। সাবেক বাঁহাতি পেসার ক্ষতিপূরণ দাবি করেছেন ১০ লাখ ডলার। ৫ টেস্ট ও ১১৬ ওয়ানডে খেলা পেসারের দাবি, ক্রিকেট অস্ট্রেলিয়ার চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টরা শীর্ষ পর্যায়ের অ্যাথলেটদের সাহায্য করার মতো যথেষ্ট দক্ষ নন। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আদালতেই ব্যাপারটার ফয়সালা করবে তারা। ওয়েবসাইট।