মুখোমুখি চেনা দুই মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং ও ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস দুজনের মুখেই হাসি। আজ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল শেষে হাসবেন শুধু একজন। কাল মিরপুরে ট্রফি নিয়ে দুই দলের অধিনায়ক  প্রথম আলো
অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং ও ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস দুজনের মুখেই হাসি। আজ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল শেষে হাসবেন শুধু একজন। কাল মিরপুরে ট্রফি নিয়ে দুই দলের অধিনায়ক প্রথম আলো

ভারত-শ্রীলঙ্কা ছেলেদের ফাইনালের আড়ালে ঢাকা পড়েছে আরেকটি ফাইনাল। মিরপুরে আজ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেরও চূড়ান্ত লড়াই। শিরোপার দাবি নিয়ে মুখোমুখি টুর্নামেন্টের সেরা দুটি দল, দুই চেনা প্রতিপক্ষ—অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। গত আগস্ট থেকে বিভিন্ন সংস্করণের ক্রিকেটে যাদের সাক্ষাৎ হয়েছে মোট ১৪ বার।
আজকেরটি মেজাজ-মর্যাদায় অনেক তাৎপর্যপূর্ণ। বিশ্বকাপ ফাইনাল বলে কথা! মেয়েদের এটি চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল। নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন ইংল্যান্ড। পরের দুবারই জিতেছে অস্ট্রেলিয়া। দুটি ফাইনাল ছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। জর্জ বেইলির নেতৃত্বে অস্ট্রেলিয়ার পুরুষ দল ব্যর্থ হয়ে ফিরলেও মেগ ল্যানিংদের সামনে হ্যাটট্রিক শিরোপার হাতছানি।
ইংল্যান্ডের কাছে এটি আবার শিরোপা পুনরুদ্ধারের উপলক্ষও। গতবার তারা পারেনি মাত্র ৪ রানের জন্য। ফাইনালে অস্ট্রেলিয়ার ১৪২ রানের জবাবে ইংল্যান্ড করেছিল ১৩৮। ওই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ইংলিশ অধিনায়ক শার্লট এডওয়ার্ডস আজ ‘কলম্বো-দুঃখ’ ভুলতে মরিয়া। তবে তাঁর চেষ্টা ব্যর্থ করে দিতে তৈরি টুর্নামেন্টের অন্যতম সফল ব্যাটার অস্ট্রেলিয়ান অধিনায়ক মেগ ল্যানিং। লড়াইটা তাই আজ জমজমাটই হওয়ার কথা।