মুখোমুখি দুই ‘সেরা’
আইসিসি সুপার সিরিজ একবার হয়েই বাদ। বিশ্বসেরা টেস্ট দলের সঙ্গে বিশ্ব একাদশের লড়াই দেখার সুযোগ তাই আর নেই। তবে বিশ্বসেরা টেস্ট দলের সঙ্গে আইসিসি সহযোগী ও অধিভুক্ত দেশগুলোর সম্মিলিত সেরা একাদশের লড়াই দেখা যাবে পরশু থেকে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে দুটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। দুবাইয়ে এর প্রথমটিতে প্রতিপক্ষ আইসিসি সম্মিলিত অ্যাসোসিয়েট অ্যান্ড অ্যাফিলিয়েট একাদশ। ম্যাচটিকে প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছে আইসিসি। ওয়েবসাইট।সম্মিলিত একাদশউইলিয়াম পোর্টারফিল্ড (আয়ারল্যান্ড, অধিনায়ক), সাকিব আলী (আমিরাত), কাইল কোয়েতজার (স্কটল্যান্ড), জর্জ ডকরেল (আয়ারল্যান্ড), মাজিদ হক (স্কটল্যান্ড), হামিদ হাসান (আফগানিস্তান), মোহাম্মদ নবী (আফগানিস্তান), মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), বয়েড র্যানকিন (আয়ারল্যান্ড), পল স্টার্লিং (আয়ারল্যান্ড), ক্রিস্টি ভিলিওন (নামিবিয়া), ক্রেইগ উইলিয়ামস (নামিবিয়া)।