মুখোমুখি বায়ার্ন-রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশিবার মুখোমুখি হওয়ার রেকর্ড গড়ছে রিয়াল-বায়ার্ন। পেছনে পড়ে যাচ্ছে এসি মিলান-বার্সেলোনা (১৫)।

প্রথম লেগের জয়ে রিয়ালের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের কীর্তিতে ছুঁয়েছেন রাউল গঞ্জালেসকে (৪২৭), আজ জিতলেই রেকর্ডটি হয়ে যাবে ইকার ক্যাসিয়াসের একার।

এবারের আসরে নকআউট পর্যায়ে বায়ার্নের সাতটি গোলই এসেছে ৫৪ মিনিট থেকে পরের সময়টুকুতে।

১৪ গোল নিয়ে আজ আবার মেসির রেকর্ড ভাঙার হাতছানি রোনালদোর সামনে।

গড়ে ম্যাচপ্রতি সবচেয়ে বেশি গোল করেছে রিয়াল, ৩টি করে (১১ ম্যাচে ৩৩টি)

 এবারের আসরে সবচেয়ে বেশি আটটি শট গোলবারে লেগেছে বায়ার্নের। ব্যক্তিগত হিসেবে সবচেয়ে বেশি চারটি রোনালদোর