মুখোমুখি সাকিব-তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলে আজ মুখোমুখি সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দিনের প্রথম ম্যাচে সাকিবের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি তামিমের পুনে ওয়ারিয়র্স। অবশ্য মাঠে দুজনের মুখোমুখি দেখা হওয়াটা নিতান্তই ভাগ্যের ব্যাপার!তামিমের এখনো মাঠেই নামা হয়নি। তিনটি ম্যাচ খেলা সাকিবেরও ঠিকানা রিজার্ভ বেঞ্চে। তবু তাঁরা প্রতিপক্ষ। আর তাতে সাকিবের কলকাতাই ফেবারিট। নিজেদের মাঠ ইডেন গার্ডেনসে কলকাতা নামছে টানা পঞ্চম জয়ে উজ্জীবিত হয়ে। পুনের সঙ্গী টানা চার ম্যাচে হারের হতাশা, যার সর্বশেষটি পরশু রাতে।আর গতকাল রাতে ডেকান চার্জার্সকে ১০ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬০ রান তোলে চেন্নাই। জবাবে ৫ উইকেটে ১৫০ রান তুলতে পারে ডেকান। এক প্রান্তে থেকে ক্যামেরন হোয়াইট একাই লড়াই চালিয়ে গেলেন। রানআউট হওয়ার আগে ৫৩ বলে করেন ৭৭ ( ৯ চার, ২ ছক্কা)। ম্যাচ-সেরা হয়েছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান সুরেশ রায়না। এ জয়ে ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এল চেন্নাই। ওয়েবসাইট।