প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলে হচ্ছে মহাদেশীয় সেরা দলগুলোকে নিয়ে বিশ্বকাপের মহড়া টুর্নামেন্ট কনফেডারেশনস কাপ। ওদিকে ইসরায়েলে চলছে উয়েফা চ্যাম্পিয়নশিপ। তবে বড়দের নয়, ছোটদের। অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার দিকে এগিয়েছে স্পেন। গত পরশু সেমিফাইনালে নরওয়েকে ৩-০ গোলে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা উঠে গেছে ফাইনালে। প্রথমার্ধে অতিরিক্ত সময়ে বেনফিকার রদ্রিগো এগিয়ে দেন স্পেনকে। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করেন মালাগার ইসকো ও টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার আলভারো মোরাতা।
অন্য সেমিফাইনালে হল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ইতালি। গোল করেছেন লিভারপুল স্ট্রাইকার ফ্যাবিও বরিনি। আগামীকাল হবে ফাইনাল। এএফপি।