মুগ্ধ এরানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ৪৬ মিনিট। তাতেই শেষ সারা এরানির দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে খেলার স্বপ্ন। সেমিফাইনালে সেরেনা উইলিয়ামসের বিপক্ষে ৬-০, ৬-১ লজ্জাজনক হারটা নাকি তার পরও খুব উপভোগ করেছেন ইতালিয়ান টেনিস তারকা! ‘আমি এটি উপভোগ করেছি। দারুণ কোর্ট, দারুণ পরিবেশ। আর সেরেনা যেভাবে খেলেছে সেটাও স্রেফ অবিশ্বাস্য’—হারের পর এরানির প্রতিক্রিয়া শুনে মনে হতে পারে তিনি বোধ হয় প্রতিদ্বন্দ্বী নন, প্রতিপক্ষের খেলার মুগ্ধ দর্শক ছিলেন। এএফপি।