প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটিং করছেন বিরাট কোহলি, মন্ত্রমুগ্ধের মতো টিভি পর্দায় বুঁদ তাঁরই সাবেক এক পূর্বসূরি। একটু পর বীরেন্দর শেবাগ খেয়াল করলেন, তাঁর সন্তানেরাও নিবিষ্ট দর্শক। নাওয়া-খাওয়া বাদ দিয়ে যেন তারা টিভির সামনে থেকে উঠতেই চায় না। কোহলির ব্যাটিংয়ে এমনই জাদু! টি-টোয়েন্টি বিশ্বকাপে শেবাগ এখন কাজ করছেন ধারাভাষ্যকার হিসেবে। সেখানেই জানিয়েছেন, কোহলির ব্যাটিংয়ের বড় ভক্ত তাঁর সন্তানেরা। আর শেবাগ নিজে তো উত্তরসূরিকে নিয়ে মুগ্ধতা জানিয়েছেন অনেকবারই। পাকিস্তানের সঙ্গেই কয়েক দিন আগে যেমন কোহলি মনে রাখার মতো একটা ইনিংস খেলেছেন। সেটার পর শেবাগ রসিকতা করার লোভ সামলাতে পারলেন না, ‘পাকিস্তান আসলে বুলেট ভয় পায় না, তারা ভয় পায় কোহলিকে।’ ওয়ান ইন্ডিয়া।