প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনি রক্তমাংসের মানুষ, যদিও ভারতে তাঁকে দেবতাজ্ঞান করেন অনেকেই। মাত্রই কদিন আগে সাবেক হয়ে যাওয়া ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। সেই শচীন যখন কারও প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে ‘স্যার’ বলে সম্বোধন করেন, তখন একটু খবর তো নিতেই হয়। যাঁর প্রশংসা করেছেন, তিনিও অবশ্য নিজ ভুবনে অধীশ্বর। রজনীকান্ত তামিল চলচ্চিত্রের কিংবদন্তিদেরই একজন। তবে টেন্ডুলকার আসলে মুগ্ধ হয়েছেন রজনীকান্তের বিনয়ে। তার ওপর এই অভিনেতা আবার ক্রিকেটভক্ত। এনডিটিভির একটা অনুষ্ঠানে দুজনের তাই জমল ভালো। পাকিস্তান-ভারত সিরিজ নিয়েও তাঁরা কথা বলেছেন। টেন্ডুলকার তো রজনীকান্তর বিনয় নিয়ে উচ্ছ্বসিত। রজনীকান্তও নিশ্চয়ই শচীনে মুগ্ধ! ওয়েবসাইট।