প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিটা দেখে ভড়কে গেলেন? সেই দুষ্টুমিমাখা হাসিমুখে মিস্টার বিন কোচের ট্র্যাকসুট গায়ে! কিন্তু বিন এভাবে কেন? ভালোমতো খেয়াল করে দেখবেন, ছবিটা আদতে ব্রিটিশ কৌতুকাভিনেতারই নয়। কারও শরীরে বিনের মাথাটা জুড়ে দেওয়া হয়েছে। কিন্তু কাজটা করেছেন কোন গুণধর ? কীর্তিটা রোমানিয়া স্ট্রাইকার আদ্রিয়ান মুটুর। সম্পাদনা করে জাতীয় দলের কোচ ভিক্টর পিতুরকার শরীরে বসিয়ে দিয়েছেন মিস্টার বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসনের মাথা। পরে সেটা পোস্ট করেছেন ফেসবুকে। ‘রসিকতার’ শাস্তিটা অবশ্য ভালোই পেয়েছেন। গ্রিসের সঙ্গে প্লে-অফের ম্যাচ থেকে প্রথমে বাদ পড়েছিলেন। পরে জাতীয় দল থেকে আজীবন বহিষ্কার হয়েছেন মুটু! ওয়েবসাইট।