মুটুর মদ্যপান, অতঃপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলারদের মদ্যপান খবর হিসেবে নতুন কিছু নয়। এ কারণে পরশু প্রীতি ম্যাচের আগের রাতে মদ খেয়ে আদ্রিয়ান মুটু যে চুর হয়ে ছিলেন, খবর হিসেবে এর মধ্যে কোনো চমক নেই। তার পরও এটি বড় খবর। কারণ, মদ খাওয়ার অপরাধে যে আজীবন নিষিদ্ধ হলেন রোমানিয়ার এই স্ট্রাইকার!দলীয় শৃঙ্খলা ভেঙে সান ম্যারিনোর সঙ্গে প্রীতি ম্যাচের আগের রাতে এক সতীর্থকে নিয়ে সারা রাত মদ গিলেছেন সেসেনার এই খেলোয়াড়। প্রীতি ম্যাচের পরই কোচ জানিয়ে দেন, জাতীয় দলের দরজা চিরতরে বন্ধ হয়ে গেল মুটুর জন্য। সেই সঙ্গে আজীবন নিষিদ্ধ করা হয়েছে ওয়েস্টব্রমের ডিফেন্ডার গ্যাব্রিয়েল টামাসকেও।কোচের সিদ্ধান্ত নতমস্তকেই মেনে নিয়েছেন মুটুু। এএফপি।