প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমিকা কিম সিয়ার্সের সঙ্গে বসে ডিনার করছিলেন এক রেস্তোরাঁয়। এমন সময় একটা খুদে বার্তা এল অ্যান্ডি মারের মুঠোফোনে। পড়েই ভুরু কুঁচকে গেল উইম্বলডন চ্যাম্পিয়নের, ‘তোমাকে কিন্তু আজ দারুণ দেখাচ্ছে। বান্ধবীকে একদমই মানাচ্ছে না তোমার পাশে।’ কিন্তু বার্তাটা এসেছিল অজানা নম্বর থেকে, কারও নামও লেখা ছিল না। বোঝাই যাচ্ছিল, কেউ হয়তো দুষ্টুমি করেছে। কিন্তু কাজটা কার? এত দিন পর উদ্ঘাটন হলো সেই ‘রহস্যের’। রাফায়েল নাদালই নাকি এটা করেছিলেন! যুক্তরাষ্ট্রের যে রেস্তোরাঁয় নাদাল ছিলেন, তখন সেখানে ছিলেন নাদালও। আইডিয়াটা তখনই আসে নাদালের মাথায়। নাদাল তাহলে দুষ্টুমিও করতে জানেন! ওয়েবসাইট।