প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিতালি মুতকো ভীষণ খেপেছেন। রাশিয়ার ক্রীড়ামন্ত্রীর রাগ আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশনের (আইএএএফ) ওপর। তাঁর দাবি, ভেঙে দিতে হবে আইএএএফ। মুতকোর এই ক্ষোভের কারণ আছে। আইএএএফের সঙ্গে রাশিয়ার সম্পর্কটা মোটেও ভালো যাচ্ছে না। গত নভেম্বরে অ্যাথলেটিকসে নিষিদ্ধ হয়েছে রাশিয়া। এটা পুরোনো খবর। নতুন খবর রিও অলিম্পিকে অংশ নিতে বিশেষ অনুমতি পেতে যে ১৩৬ জন রুশ অ্যাথলেট আবেদন করেছিলেন, তাঁদের মাত্র একজনকে অনুমতি দিয়েছে আইএএএফ। একমাত্র ভাগ্যবান নারী লংজাম্পার দারিয়া ক্লিশিনাকে আবার নাকি খেলতে হবে ‘স্বতন্ত্র’ পতাকা নিয়ে। কাল এই খবর শুনে একটুও বিস্মিত হননি মুতকো, ‘(আইএএএফ) অন্য কোনো রায় দিলেই বরং অবাক হতাম। ওরা কোনো আইনেরই তোয়াক্কা করছে না। সময় এসে গেছে এ সংগঠনকে ভেঙে দেওয়ার।’ এএফপি।