মুদ্রানিক্ষেপে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর উচ্ছ্বাসটা হয়তো একটু বেশিই দেখিয়েছিলেন লুইস গ্রাবান। অতিথি হয়ে আসা প্রতিপক্ষের সমর্থকেরা ভালোভাবে নিলেন না ব্যাপারটা। গোলটা তাঁর সাবেক ক্লাব মিলওয়ালের বিপক্ষেই কিনা! গ্যালারি থেকে তাই বর্নমাউথ ফরোয়ার্ডের দিকে ঝাঁকে ঝাঁকে ধাতব মুদ্রা ছুড়ে মারতে লাগলেন ওরা। সেই মুদ্রার একটা আবার গিয়ে লাগল বর্নমাউথ ডিফেন্ডার স্টিভ কুকের কপালে। রক্তারক্তি অবস্থা। চিকিৎসা নিয়ে পরে অবশ্য মাঠে ফিরেছেন তিনি। কিন্তু পরশু ইংলিশ চ্যাম্পিয়নশিপে উচ্ছৃঙ্খল সমর্থকদের এমন আচরণে কুক মহাবিরক্ত। এএফপি।