মুন্সিগঞ্জে বিপুল সাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাঁতারু প্রতিভা খোঁজার দ্বিতীয় পর্বটা হলো কাল মুন্সিগঞ্জে। ইংলিশ চ্যানেলজয়ী ব্রজেন দাস ও বাংলাদেশের কিংবদন্তি সাঁতারু মোশাররফ হোসেন খানের জেলা মুন্সিগঞ্জে এ নিয়ে তুমুল আলোড়ন। এই সাঁতারু বাছাই ঘিরে মুন্সিগঞ্জের সাঁতার যেন আবার জেগে উঠেছিল। চোখে স্বপ্ন এঁকে এসেছিল ১১০ জন কিশোর-কিশোরী, যাদের মধ্য থেকে বাছাই করা হয়েছে ৩০ জনকে।