মুবিনের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমিকের সঙ্গে মনোমালিন্য চলছিল। আর সেটার জের ধরেই কিনা অভিমান করে চলে গেলেন পাকিস্তানের দ্রুততম মানবী মুবিন আখতার। প্রেমিক লিয়াকত আলী নিজেও একজন জাতীয় অ্যাথলেট। মুবিনের সঙ্গে বিয়ে হবে, এমনটাই ঠিক ছিল। কিন্তু পারিবারিক কারণে সেটি নিয়ে দেখা দেয় জটিলতা। সে জন্যই মানসিকভাবে বিপর্যস্ত মুবিন বিষ পান করেন গত বৃহস্পতিবার। দ্রুতই হাসপাতালে নেওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি মৃত্যুর কোলেই ঢলে পড়েন। পাকিস্তানের ৪৪তম জাতীয় অ্যাথলেটিকসে ১২.৬৪ সেকেন্ডে ১০০ মিটার জিতেছিলেন মুবিন। আসন্ন লন্ডন অলিম্পিকে লিয়াকতের সঙ্গেই দেশের হয়ে অংশগ্রহণের কথা ছিল তাঁর। পিটিআই।