মুম্বাই ও চেন্নাইয়ের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু বেঙ্গালুরুর বিপক্ষে হার দিয়ে। এরপর টানা তিন ম্যাচেই জিতল মুম্বাই ইন্ডিয়ানস। কাল পুনে ওয়ারিয়র্সকে হারিয়েছে ৪১ রানে। মুম্বাইয়ের ৩ উইকেটে ১৮৩ রানের জবাবে পুনে ৮ উইকেটে করতে পারে ১৪২ রান। আগের তিন ম্যাচেই ব্যর্থ পন্টিং-টেন্ডুলকার উদ্বোধনী জুটি কাল দিয়েছে ৫১ রান। যুবরাজের শিকার হওয়ার আগে পন্টিং ১৭ বলে করেছেন ১৪ রান। তবে টেন্ডুলকার ঝড়ই তুলেছেন—এক ছক্কা, সাত চারে করেছেন ২৯ বলে ৪৪ রান। যদিও মুম্বাইকে ১৮৩ রানের পুঁজি এনে দিতে সবচেয়ে বড় অবদান রোহিত শর্মার। ৫ ছক্কা, তিন চারে ৩২ বলে করেন অপরাজিত ৬২। দিনেশ কার্তিক করেন ২৯ বলে ৪১। ১৩ রানেই ৩ উইকেট হারিয়ে পথ হারানো পুনের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন মিচেল মার্শ। অন্য ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (১৬৫/৬) ৪ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস (১৬৬/৬)। ওয়েবসাইট।