মুম্বাই জিতল ১ রানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সংবাদমাধ্যম ম্যাচটির নাম দিয়েছিল ‘মুম্বাই ডার্বি’। তা ডার্বি ম্যাচের মর্যাদা ম্যাচটি রাখতে পেরেছে বৈকি। টানটান উত্তেজনার লো-স্কোরিং ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েছে শেষ বলে। পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ১ রানের দারুণ এক জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। একসময় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পুনে টানা চতুর্থ হারে এখন শেষ থেকে দুইয়ে। আর মুম্বাই উঠে এসেছে তিনে।১২১ রান তাড়ায় শেষ ওভারে পুনের দরকার ছিল ১২, শেষ দু বলে ৮। শেষের আগের বলে মুনাফ প্যাটেলকে চার মেরেছিলেন ভুবনেশ্বর কুমার, কিন্তু শেষ বলে নিতে পারলেন ২। ৩৪ বলে ৪২ রান নিয়ে অপরাজিত মিথুন মানহাসের আরেক পাশ থেকে অসহায় তাকিয়ে দেখা ছাড়া উপায় ছিল না। স্লগ ওভারে আবারও ঠান্ডা মাথায় নিয়ন্ত্রিত বোলিং করে ম্যাচ-সেরা লাসিথ মালিঙ্গা (২/২৫)।মুম্বাইয়ের ১২০ রানে আটকে যাওয়াটাও ছিল বিস্ময়কর। জেমস ফ্রাঙ্কলিন (২৫) ও শচীন টেন্ডুলকার (৩৫) উদ্বোধনী জুটিতেই তুলেছিলেন ৫০ রান। এরপর দুই পেসার ভুবনেশ্বর (২/৯) ও আশিস নেহরার বোলিংয়ে (২/১৯) পথ হারায় মুম্বাই। ওয়েবসাইট।