মুম্বাই-বেঙ্গালুরু ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির ফাইনালে উঠল আইপিএলেরই দুটি দল। আজ রাত সাড়ে আটটায় চেন্নাইয়ে শিরোপার জন্য লড়বে মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কাল দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের সমারসেটকে ১০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে মুম্বাই। টসে জিতে ব্যাট নিয়ে ৫ উইকেটে ১৬০ করেছিল তারা। জবাবে সমারসেট করে ৭ উইকেটে ১৫০। লাসিথ মালিঙ্গা ২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। ওয়েবসাইট।