মুম্বাই মেয়র কাপ দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুম্বাইয়ে চলমান মেয়র কাপে দ্বিতীয় রাউন্ড শেষে ২ পয়েন্ট পেয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আবদুল্লাহ আল রাকিব। দেড় পয়েন্ট করে পেয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ফিদে মাস্টার ফাহাদ রহমান ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান। কাল ফিদে মাস্টার ফাহাদ ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সঙ্গে। গ্র্যান্ডমাস্টার রাকিব ভারতের নিতিশ বেলুরকারকে, নিয়াজ ভাগ্যশ্রী থিপসেকে, রাজীব ভারত কল্যাণকে ও ইমন রাঘব শ্রীবাস্তবকে হারিয়েছেন। ১২টি দেশের ১৫ গ্র্যান্ডমাস্টারসহ ২০৩
জন দাবাড়ু অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।