মুম্বাই হারিয়েছে কলকাতাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের বাঁচা-মরার লড়াইয়ে জয়ের জন্য মুম্বাই ইন্ডিয়ানসকে ১৪৮ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ডাচ ব্যাটসম্যান রায়ান টেন ডেসকাটের ৪৯ বলে ৭০ রানের ইনিংসটির সুবাদেই কিছুটা সম্মানজনক স্কোর দাঁড় করায় কলকাতা। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান খেলেছেন ১৬ বলে ২৬ রানের এক লড়াকু ইনিংস।টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বাইয়ের অধিনায়ক শচীন টেন্ডুলকার। মাত্র ৬ ওভারের মধ্যে কলকাতার প্রথম সারির চার ব্যাটসম্যান জ্যাক ক্যালিস, গৌতম গম্ভীর, শ্রীবাস্তব গোস্বামী ও মনোজ তিওয়ারিকে সাজঘরে ফিরিয়ে এই সিদ্ধান্তের যথার্থতা খুব ভালোভাবেই প্রমাণ করেছিলেন মুম্বাইয়ের বোলাররা। পঞ্চম উইকেটে ৬০ রানের জুটি গড়ে কিছুটা ঘুরে দাঁড়ান টেন ডেসকাট ও ইউসুফ পাঠান। ১৩তম ওভারে ২৬ রান করে ফিরে যান ইউসুফ। এরপর আবার ৪১ রানের মূল্যবান জুটি গড়েন ডেসকাট ও সাকিব। ১৮তম ওভারে মালিঙ্গাকে উড়িয়ে মারতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। তবে এর পরও লড়ে গেছেন ডেসকাট। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ৭০ রানে।মুম্বাইয়ের পক্ষে মাত্র ২৭ রান দিয়ে ৩টি উইকেট তুলে নিয়েছেন মুনাফ প্যাটেল।