মুম্বাইও হারে
কথাটা যেন ভুলেই গিয়েছিল সবাই। টানা পাঁচ ম্যাচ জেতার পর হেরে গিয়ে মুম্বাই ইন্ডিয়ানস প্রমাণ করল, তারাও হারতে পারে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে কাল ২৪ রানে হারল শচীন টেন্ডুলকারের দল। নবম ম্যাচে এটি তাদের মাত্র দ্বিতীয় পরাজয় বলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে নড়চড় হলো না মুম্বাইয়ের। অন্যদিকে দশ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের আশা জাগিয়ে তুলল মহেন্দ্র সিং ধোনির দল।ম্যাথু হেইডেন, ধোনি আর সুব্রামানিয়াম বদ্রিনাথের তিনটি ত্রিশের ইনিংসে ৪ উইকেটে ১৬৫ রান তোলে চেন্নাই। বিনা উইকেটে ৬ ওভারে ৪৬ তুলে ফেলা মুম্বাই ঠিক রাস্তাতেই ছিল। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারানো আর অসুস্থতার কারণে বেশ কিছু সময়ের জন্য টেন্ডুলকার মাঠের বাইরে চলে যাওয়াতে বিপদেই পড়ে তারা। আবারও ব্যাট হাতে নেমে ৩৫ বলে ৪৫ করা টেন্ডুলকারও সেই বিপদ থেকে মুক্তি দিতে পারেননি। ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রানেই আটকে গেছে তারা। ওয়েবসাইট।