মুম্বাইকে জেতালেন পোলার্ড-রাইডু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ছুড়ে দেওয়া ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫১ রানেই ৫ উইকেট হারিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস। হার নিয়েই মুম্বাইকে মাঠ ছাড়তে হবে—এমনটাই ভেবেছিলেন অনেকে। কিন্তু শেষ ১১ ওভারে ১২২ রানের ঝোড়ো এক জুটি গড়ে মুম্বাইকে দারুণ এক জয় এনে দিয়েছেন আম্বাতি রাইডু ও কাইরন পোলার্ড। রাইডু খেলেছেন ৫৪ বলে ৮১ রানের ম্যাচ-জয়ী এক ইনিংস। পোলার্ড করেছেন ৩১ বলে ৫২ রান।জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে মুম্বাই ইন্ডিয়ানস। প্রথম চার ওভারের মধ্যেই ফিরে যান দলের তিন নির্ভরযোগ্য ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা ও হার্শেল গিবস। কয়েক ওভার পরে বিদায় নেন দিনেশ কার্তিকও। নবম ওভারে মাত্র ৫১ রানের মাথায় সাজঘরে ফেরেন ডোয়াইন স্মিথ। এরপর চরম এই বিপর্যয়ের মধ্যে শক্ত হাতে দলের হাল ধরেন আম্বাতি রাইডু ও কাইরন পোলার্ড। শুরু করেন ঝোড়ো ব্যাটিং। মাত্র ১১ ওভারেই ১২২ রানের ম্যাচ-জয়ী জুটি গড়ে দলকে দারুণ এক জয় এনে দেন এই দুই ব্যাটসম্যান। আর শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তাঁরা।এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে তিলকারত্নে দিলশান ও মৈনাক আগারওয়ালের ভালো ব্যাটিংয়ে স্কোর বোর্ডে ১৭১ রান সংগ্রহ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দিলশান করেন ৪৭ রান। আগারওয়াল দলীয় সর্বোচ্চ ৬৪ রান করেন মাত্র ৩০ বলে।