মুম্বাইকে হারাল পাঞ্জাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার সাঙ্গাকারার ৪২ বলে ৫৬ রানের সুবাদে কাল কিংস ইলেভেন পাঞ্জাব ৬ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানসকে। তবে এই ম্যাচের ফলাফলে পয়েন্ট তালিকায় দু দলের অবস্থানের কোনো হেরফের হয়নি। ১০ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে শচীন টেন্ডুলকারের মুম্বাই। আর সাঙ্গাকারা-যুবরাজদের পাঞ্জাব কাল জিতলেও ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার নিচেই আছে। ওয়েবসাইট।মোহালিতে টস জেতা মুম্বাই প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে তুলেছিল ১৫৪ রান। ফিফটি-শূন্য মুম্বাই ইনিংসে সর্বোচ্চ ৩৫ রান জেপি ডুমিনির। রায়ডু করেছেন ৩৩, টেন্ডুলকার ২৯। ইরফান ও চাওলা নিয়েছেন ৩টি করে উইকেট। ৪ বল বাকি থাকতেই ম্যাচ জেতা পাঞ্জাবের (১৫৮/৪) পক্ষে সর্বোচ্চ রান সাঙ্গাকারার (৫৬)। ৩৩ ও ৩১ রান করেছেন বারাথ ও জয়াবর্ধনে।