মুম্বাইকে হারিয়ে কলকাতার শুভ সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএলের সপ্তম আসরের প্রথম ম্যাচে হেসে উঠেছে ক্যালিসের ব্যাট।
আইপিএলের সপ্তম আসরের প্রথম ম্যাচে হেসে উঠেছে ক্যালিসের ব্যাট।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএলের সপ্তম আসরের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৪১ রানের দারুণ এক জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।
কলকাতার দেওয়া ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে আম্বাতি রাইড়ু, রোহিত শর্মা ও আদিত্য তারে মুম্বাইকে স্বপ্ন দেখালেও গৌতম গম্ভীরের দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেটি আর বাস্তবে রুপ নেয়নি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২২ রান তুলে থামতে হয় মুম্বাইকে। হারতে হয় ৪১ রানে। মুম্বাইয়ের পক্ষে সর্বোচ্চ ৪৮ করেন রাইড়ু, দ্বিতীয় সর্বোচ্চ ২৭ আসে রোহিত শর্মার ব্যাট থেকে। 
সুনীল নারাইন, মরনে মরকেল, সাকিব আল হাসান, জ্যাক ক্যালিসের নিয়ন্ত্রিত বোলিং মুম্বাইয়ের রানের চাকা ভালোভাবেই আটকে রাখে শুরু থেকে। এছাড়া সাকিব ও ক্যালিসের দারুণ দুটি ক্যাচের কথাও বলতে হবে। কলকাতার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন সুনীল নারাইন। ব্যাট হাতে সুবিধা না করতে পারলেও বোলিংয়ে অনেকটা পুষিয়ে দিয়েছেন সাকিব, ৪ ওভারে ২৯ রানে নিয়েছেন ১ উইকেট।    

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে কলকাতার সংগ্রহ ৫ উইকেটে ১৬৩। দ্বিতীয় ওভারে কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন কলকাতা অধিনায়ক গৌতম গম্ভীর। শুরুর এ ধাক্কা বেশ ভালোভাবেই সামাল দেয় জ্যাক ক্যালিস ও মনিশ পান্ডের দ্বিতীয় উইকেট জুটি। এ জুটিতে আসে ৯২ বলে ১৩১ রান। ৪৬ বলে ৭২ করে মালিঙ্গার বলে ফেরেন ক্যালিস। ৫৩ বলে ৬৪ করে পান্ডেও ফেরেন মালিঙ্গার বলেই। সাকিব আল হাসান ফেরেন মাত্র ১ রান করে। শেষ ৬ ওভারে কলকাতা তোলে ৭৩ রান। মুম্বাইয়ের পক্ষে মালিঙ্গা ৪ ওভারে ২৩ রানে পান ৪ উইকেট।