মুম্বাইয়ের প্রথম শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে চারবার ফাইনাল খেলেছে চেন্নাই। দুবার শিরোপা জিতে আইপিএলের সফলতম দল তারাই। এবারের ফাইনালেও ধোনির দলই ছিল ফেবারিট। কিন্তু ইডেন গার্ডেনসে সেই চেন্নাই হলো নাস্তানাবুদ। ২৩ রানে তাদের হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল মুম্বাই।

প্রথমে ব্যাট করে ১৪৮ রান তুলেছিল মুম্বাই। মুম্বাইকে এই পুঁজি এনে দিতে বড় অবদান কাইরন পোলার্ডের। ৭টি চার ও ৩টি ছয়ে ৩২ বলে অপরাজিত ৬০ রান করেন এই ক্যারিবীয়। জবাবে চেন্নাই ৯ উইকেটে করেছে ১২৫ রান। ৫৮ রানেই তারা ৮ উইকেট হারিয়ে ফেললে মুম্বাইয়ের চ্যাম্পিয়ন হওয়াটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। ধোনি ৪৫ বলে অপরাজিত ৬৩ রান করলেও তা দুই দলের ব্যবধান কমানো ছাড়া কোনো কাজে আসেনি। ওয়েবসাইট।