মুম্বাইয়ে খেলা নিয়ে অসন্তুষ্ট সাঙ্গাকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার দলপতি কুমার সাঙ্গাকারা কিছুতেই বুঝতে পারছেন না, তাঁর দলকে গ্রুপের শেষ ম্যাচটি কেন মুম্বাইয়ে খেলতে হবে! এ-ও ভেবে পাচ্ছেন না, অন্যতম স্বাগতিক দল হিসেবে তাঁরা কেন নিজ মাটিতে গ্রুপ ম্যাচের সব খেলার সুবিধা পাবেন না।১৮ মার্চ গ্রুপ ‘এ’তে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে মুম্বাইয়ে। এই ম্যাচটির ভেন্যু নিয়েই শ্রীলঙ্কান অধিনায়কের যত আপত্তি। এর স্বপক্ষে যুক্তি দাঁড় করিয়েছেন তিনি। তাঁর মতে, ‘যদি অপর দুই সহ-আয়োজক ভারত ও বাংলাদেশ নিজেদের গ্রুপ পর্বের সব ম্যাচ নিজেদের মাটিতে খেলতে পারে, তাহলে শ্রীলঙ্কার ক্ষেত্রে এর ব্যতিক্রম হবে কেন?’সাঙ্গাকারা অবশ্য একটু ভুল বলে ফেলেছেন। ভারতের গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচ ছিল অপর স্বাগতিক বাংলাদেশে। সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়। তবে বলার সময় কিছুটা ভুল বললেও তিনি জানিয়ে দিয়েছেন, ‘এই মুহূর্তে যেহেতু ভেন্যু পাল্টানোর কোনো সুযোগ নেই, তাই এটা নিয়ে ভেবেও লাভ নেই। আমাদের মুম্বাইয়েই খেলতে হবে এবং সেখানে নিজেদের সর্বোচ্চটাই দিতে হবে।’ভেন্যু নিয়ে আপত্তি থাকলেও সাঙ্গাকারার মনের খচখচানিটা সবচেয়ে বেশি গত কালকের ম্যাচটি নিয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি বৃষ্টির কারণে শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে না পারায় হতাশই হয়েছেন তিনি। তিনি বলেছেন, এমন সময় খেলাটি বন্ধ হয়ে গেল, যখন দুই দলেরই ম্যাচে সমান সুযোগ ছিল।৩২ দশমিক ৫ ওভারে শ্রীলঙ্কা যখন ৩ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলেছিল, ঠিক তখনই খেলাটি বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায়। ভালো অবস্থানে থাকার পরও ম্যাচটি অনুষ্ঠিত হতে না পারার কষ্টটাই বেশি পোড়াচ্ছে সাঙ্গাকারাকে। তিনি বলেন, ‘আমরা যদি ব্যাটিংয়ে ২৫০ বা তার চেয়ে বেশি রান করতে পারতাম, তাহলেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলা যেত। তবে একদিক দিয়ে সাঙ্গাকারা খুশিই হয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হেরে গেলে যেখানে শ্রীলঙ্কা কোনো পয়েন্ট পেত না, সেখানে এমন গুরুত্বপূর্ণ একটি ম্যাচে অন্তত একটি পয়েন্টকেই ‘মন্দের ভালো’ হিসেবে ধরে নিয়েছেন তিনি। অনেকটা রসিকতা করেই তিনি বলেছেন, ‘কোনো পয়েন্ট না পাওয়ার চেয়ে একটি পয়েন্ট অনেক ভালো নয় কি?’ ওয়েবসাইট।