মুম্বাইয়ে চতুর্থ ফাহাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ে দ্বিতীয় মুম্বাই জুনিয়র আন্তর্জাতিক দাবায় (অনূর্ধ্ব-১৩) ফিদে মাস্টার ফাহাদ রহমান ৯ ম্যাচে আরও চারজনের সঙ্গে সাড়ে সাত পয়েন্ট পেয়েছে। টাইব্রেকারে ফাহাদ চতুর্থ। কাল নবম ও শেষ রাউন্ডে ফাহাদ ভারতের আদিত্য গুহগারকরকে হারায়। একই শহরে অনুষ্ঠানরত মুম্বাই আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় (ওপেন) অষ্টম রাউন্ড শেষে ৫ পয়েন্ট ফাহাদের। কাল অষ্টম রাউন্ডে ফাহাদ জিতেছে ভারতের আউদি আমিয়ার বিপক্ষে।