মুম্বাইয়ে দ্বিতীয় হয়েছে ফাহাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুম্বাইয়ে ৬ দেশের ১৭১ জন অনূর্ধ্ব-১৩ খুদে দাবাড়ুর আন্তর্জাতিক টুর্নামেন্টে রানারআপ হয়েছে ফাহাদ রহমান। এগিয়ে চলার পথে এটা তার আরেকটি সাফল্য। তবে ফাহাদ চ্যাম্পিয়নও হতে পারত। ৯ খেলায় ভারতের আরও দুজনের সঙ্গে সে সমান সাড়ে সাত পয়েন্ট পেয়েছে। কিন্তু টাইব্রেকিং পদ্ধতিতে স্বাধীন রওনক প্রথম। ফায়াদ দ্বিতীয় ও আদিত্য মিতুল তৃতীয়। শুক্রবার শেষ রাউন্ডে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার হারিয়েছে ভারতের প্রতিযোগী ধুনশ রজভকে।