মুম্বাইয়ে ‘শ্বাসরুদ্ধকর’ টেস্ট ড্র
টেস্টে এমন ঘটনা বিরল। টেস্ট ড্র হলো। আর এই ফল নির্ধারিত হলো একেবারে শেষ বলে এসে! ওয়েস্ট ইন্ডিজ ও ভারতীয় দলের কল্যাণে আজ এমনই শ্বাসরুদ্ধকর এক ম্যাচ দেখল ক্রিকেটবিশ্ব।চতুর্থ দিনের খেলা শেষে সমীকরণটা ছিল এমন—মুম্বাই টেস্ট হয় ড্র হবে, না হয় ওয়েস্ট ইন্ডিজ জিতবে। আর শেষ দিনের একেবারে শেষ মুহূর্তে এসেও মনে হচ্ছিল, শেষ হাসি হাসতে যাচ্ছে ভারতীয় দল।জয়ের জন্য ২৪৩ রানের লক্ষ্যে খেলতে নামা ভারতের শেষ বলে প্রয়োজন ছিল দুই রান। কিন্তু এডওয়ার্ডসের কৌশলী বোলিংয়ে লক্ষ্যটা পূরণ করতে পারেনি মহেন্দ্র সিং ধোনির দল।আগের দিন ভারতের চেয়ে ১৮৯ রানে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ২ উইকেটে ৮১ রান নিয়ে আজ শেষ দিনের খেলা শুরু করে ক্যারিবীয়রা। কিন্তু প্রজ্ঞান ওঝা ও রবিচন্দ্রন অশ্বিনের ‘দংশনে’ সফরকারীদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৩৪ রানে। ওঝা ছয়টি ও অশ্বিন চারটি উইকেট শিকার করেন। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর—ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৫৯০ভারত প্রথম ইনিংস: ৪৮২ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ১৩৪ভারত দ্বিতীয় ইনিংস: ২৪২/৯ফল: ম্যাচ ড্রসিরিজ: ভারত ২-০ তে জয়ী।