মুম্বাইয়ের চতুর্থ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের রাতে উদ্যাপন করা শচীন টেন্ডুলকারের ৩৯তম জন্মদিনের উৎসবটা পূর্ণতা পেল জয় দিয়েই। আম্বাতি রাইডু ও রবিন পিটারসনের ব্যাটে চড়ে কাল কিংস ইলেভেন পাঞ্জাবকে ৪ উইকেটে হারিয়েছে মুম্বাই।১৬৯ রানের লক্ষ্যে মুম্বাইয়ের শেষ দুই ওভারে দরকার ছিল ৩২। পীযূষ চাওলার করা ১৯তম ওভারে ২৭ রান নিয়ে জয়টাকে প্রায় মুঠোয় পুরে ফেলেন রাইডু-পিটারসন। শেষ ওভারে দরকার ছিল ৫ রান। ছক্কা মেরে এক বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন রাইডু। ১৭ বলে অপরাজিত ৩৪ রান করে ম্যাচসেরা হয়েছেন এই রাইডুই। পিটারসন ৭ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া রোহিত শর্মা ৩০ বলে ৫০, টেন্ডুলকার করেন ২৯ বলে ৩৪। কিংস ইলেভেন পাঞ্জাব ৩ উইকেটে গড়ে ১৬৮ রানের পুঁজি। ৪০ বলে অপরাজিত ৬৮ রান করে বড় ভূমিকা রাখেন অধিনায়কের দায়িত্ব পালন করা ডেভিড হাসি। ডেভিড মিলার করেন ১৭ বলে অপরাজিত ৩৪। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। আগের দিনের কলকাতা ও ডেকানের ম্যাচের মতো এই ম্যাচেও হতে পারেনি একটি বলও। ওয়েবসাইট।