মুম্বাইয়ের জয়ের ধারা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুম্বাই অধিনায়ক দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ করেন।
মুম্বাই অধিনায়ক দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ করেন।

আইপিএলের আরব আমিরাত পর্বে মুম্বাইয়ের যে করুণ দশা ছিল, ভারতে আসার পর ভিন্ন চিত্র। পরপর দুই জয়ে যেন হালে পানি পেয়েছে রোহিত শর্মার দল। আজ ওয়াংখেড়ে বেঙ্গালুরুকে ১৯ রানে হারিয়েছে মুম্বাই।
মুম্বাইয়ের দেওয়া ১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে বেঙ্গালুরুর শুরুটা বেশ ভালোই হয়। কিছুটা গেইল-ঝড় উঠলেও বেশিক্ষণ স্থায়ী হলো না। ২৪ বলে ৩৮ করে ফিরলেন। গেইল-প্যাটেলের উদ্বোধনী জুটিতেই এলো ৫৩। বিরাট কোহলিও খানিকটা লড়াই জমিয়ে রাখলেন। বেঙ্গালুরু অধিনায়ক ফিরলেন ২৮ বলে ৩৫ করে। এছাড়া বেঙ্গালুরুর আগের ম্যাচের নায়ক এবি ডি ভিলিয়ার্স ৯ রানে ফিরলে কার্যত পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষমেশ থামতে হয় ১৬৮ রানে। হারতে হয় ১৯ রানে।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে মুম্বাই ৫ উইকেটে তোলে ১৮৭। সর্বোচ্চ অপরাজিত ৫৯ আসে অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে। এছাড়া কাইরন পোলার্ড করেন ৩১ বলে ৪৩।