মুম্বাইয়ের ব্যাটিং বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম চারটা ম্যাচের তিনটা ম্যাচ জিতে আইপিএলের পঞ্চম আসরটা বেশ ভালোভাবেই শুরু করেছিল মুম্বাই ইন্ডিয়ানস। তবে আজ নিজেদের পঞ্চম ম্যাচে দিল্লি ডেয়ার ডেভিলসের দুর্দান্ত বোলিংয়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছে হরভজনের মুম্বাই। চার বল বাকি থাকতেই মাত্র ৯২ রানে গুটিয়ে গেছে তারা। রোহিত শর্মা ও অধিনায়ক হরভজন সিং ছাড়া আর কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। সর্বোচ্চ ৩৩ রান করেছেন হরভজন।টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম চার ওভারের মধ্যে মাত্র ৫ রানেই সাজঘরে ফিরেছিলেন দুই ওপেনার ডেভি জ্যাকবস ও রিচার্ড লেভি। তৃতীয় উইকেটে ২৫ রানের জুটি গড়েছিলেন রোহিত শর্মা ও আম্বাতি রাইডু। ২৭ বলে ২৯ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা। এরপর আবার নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্য দিয়ে মুম্বাইয়ের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৪৪ রান। সপ্তম উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৩৪ রানের জুটি গড়েন হরভজন ও ক্লিন্ট ম্যাককে। শেষপর্যন্ত মুম্বাইয়ের ইনিংস শেষ হয় ৯২ রানে।