মুম্বাইয়ের রঞ্জি জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রঞ্জি ট্রফিকে একরকম নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে মুম্বাই। গতকাল সৌরাষ্ট্রকে ইনিংস ও ১২৫ রানে হারিয়ে ৪০তম বারের মতো প্রথম শ্রেণীর এই টুর্নামেন্ট জিতেছে তারা। তবে ম্যাচটা বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে মুম্বাই ওপেনার ওয়াসিম জাফরের জন্য। এই ম্যাচেই সেঞ্চুরি করে জাফর গড়েছেন রঞ্জিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড (৩২টি)। আগের রেকর্ডটি ছিল দিল্লির ব্যাটসম্যান অজয় শর্মার (৩১)। শচীন টেন্ডুলকার ফাইনালে খেললেও বলার মতো তেমন কিছু করতে পারেননি। দলের একমাত্র ইনিংসে ২২ রান করে হয়ে গেছেন রানআউট। ওয়েবসাইট।